হোম/সাবস্ক্রিপশন নীতি

সাবস্ক্রিপশন নীতি

নিয়মগুলো ছোট আর সোজা। কোনো কিছু নিয়ে দ্বিধা হলে WhatsApp-এ জিজ্ঞেস করে নাও — আমি নিজেই উত্তর দিই।

৳100 / মাস

বাংলাদেশের বাইরে থেকে USD-তে পেমেন্ট করতে চাইলে WhatsApp-এ যোগাযোগ করো

  1. 1

    এক সাবস্ক্রিপশন, এক ডিভাইস

    পাসওয়ার্ডটা তোমার Device ID-র সাথে বাঁধা, তাই সেটা অন্য ফোন বা কম্পিউটারে কাজ করবে না। একই ডিভাইসে একাধিক ব্রাউজার আলাদা ডিভাইস হিসেবে গণ্য হয়, কারণ প্রতিটা ব্রাউজারের নিজের Device ID।

  2. 2

    মেয়াদ এক মাস

    পাসওয়ার্ডের ভেতরেই মেয়াদ শেষের তারিখ বসানো থাকে, আর সেদিন দিন শেষে সাবস্ক্রিপশন বন্ধ হয়ে যায়। মেয়াদ শেষ হলে তালাবন্ধ মডিউলগুলো আবার প্রিভিউ অবস্থায় ফিরে যায় — তোমার প্রগ্রেস বা নোট কিছুই মুছে যায় না।

  3. 3

    মাসে সর্বোচ্চ ৩টি reset

    ব্রাউজারের ডেটা মুছলে, ব্রাউজার বদলালে বা ফিঙারপ্রিন্ট বদলে গেলে তোমার Device ID বদলে যায়। তখন নতুন ID পাঠালে আমি **একই মেয়াদ** দিয়ে নতুন পাসওয়ার্ড দেবো — মাস আবার শুরু হয় না। এক মাসে তিনবার পর্যন্ত এটা করা যায়। বিশেষ কারণ থাকলে জানাও, আমি দেখবো।

  4. 4

    মেয়াদ বাড়ানো

    একই Device ID পাঠিয়ে পরের মাসের পাসওয়ার্ড নাও। নতুন পাসওয়ার্ড বসালেই আগেরটার জায়গা নেয়, আলাদা কিছু করতে হয় না।

  5. 5

    Device ID আর পাসওয়ার্ডের স্ক্রিনশট রাখো

    দুটোরই একটা স্ক্রিনশট নিজের কাছে রেখে দাও। পরে যদি কিছু গোলমাল হয়, ওই দুটো দেখালে আমি সাথে সাথে মিলিয়ে দিতে পারি — নইলে খুঁজে বের করতে সময় লাগে।

  6. 6

    যেকোনো সমস্যায় WhatsApp

    পেমেন্ট, reset, মেয়াদ, ভুল পাসওয়ার্ড — যেকোনো কিছু নিয়ে WhatsApp-এ লেখো। পাসওয়ার্ড আমি হাতে তৈরি করি, তাই কোনো স্বয়ংক্রিয় সিস্টেমের সাথে লড়তে হবে না।