কুবারনেটিস (CKAD)
১০টি module — CKAD পরীক্ষার প্রস্তুতির জন্য আমার নিজের পড়াশোনার নোট — Pod, ConfigMap, probe, networking, storage, security থেকে Helm পর্যন্ত। বাংলায়, একদম ফ্রি।
কোন মডিউলে আছে মনে নেই? টপিকের নাম লিখলেই মডিউল দেখাবে।
CKAD পরিচিতি — পরীক্ষা ও প্রস্তুতির পথ
CKAD আসলে কী ধরনের পরীক্ষা, কোন পথ ধরে এগোলে প্রস্তুতি সহজ হয়, পরীক্ষার ফরম্যাট ও পরিবেশের শর্ত কী — শেখা শুরু করার আগে যা যা জানা দরকার, সবটা এক জায়গায়।
Core Concepts — Pod, ReplicaSet, Deployment, Service
Kubernetes-এর ভিত্তি এক জায়গায় — cluster architecture, container runtime, Pod ও YAML definition, ReplicaSet, Deployment, Namespace, Service, আর পরীক্ষায় সময় বাঁচানো imperative command ও output formatting।
Configuration — ConfigMap, Secret, Resource ও Scheduling
Container image তৈরি, command ও argument, environment variable, ConfigMap, Secret, encryption at rest, security context, resource request/limit, ServiceAccount আর Pod scheduling (taint/toleration, node selector, node affinity) — পুরো Configuration অধ্যায় একসাথে।
Multi-Container Pods — Sidecar ও Init Container
একই Pod-এ একাধিক container রাখার কারণ, তিনটা design pattern (co-located / init / sidecar) আর Init Container দিয়ে startup order নিয়ন্ত্রণ — এই বিষয়গুলো একসাথে শিখব।
Observability — Probe, Logging ও Monitoring
Probe দিয়ে অ্যাপ ready ও healthy কিনা যাচাই করা, log পড়ে সমস্যা খুঁজে বের করা, আর Metrics Server দিয়ে Node ও Pod-এর performance দেখা — এই তিনটা বিষয় একসাথে শিখব।
POD Design — Label, Rolling Update, Job ও CronJob
Label ও Selector দিয়ে object group করা, Deployment-এ rolling update ও rollback চালানো, Blue-Green ও Canary strategy হাতে-কলমে বোঝা, আর Job ও CronJob দিয়ে স্বল্পস্থায়ী কাজ চালানো — এই চারটা বিষয় একসাথে শিখব।
Services & Networking — NetworkPolicy ও Ingress
NetworkPolicy দিয়ে Pod-এ ঢোকা ও বের হওয়া traffic নিয়ন্ত্রণ করা, আর Ingress দিয়ে একটাই URL-এর নিচে অনেকগুলো Service-এ traffic route করা — দুইটা বিষয় একসাথে শিখব।
State Persistence — Volume, PV, PVC ও StatefulSet
Container মুছে গেলেও data কীভাবে থেকে যায় — Docker-এর layered storage ও volume থেকে শুরু করে Kubernetes-এর Volume, Persistent Volume, PVC, StorageClass আর StatefulSet পর্যন্ত পুরো গল্পটা।
Security — RBAC, Admission Controller ও CRD
কে cluster-এ ঢুকতে পারবে (Authentication), ঢুকে কী করতে পারবে (Authorization ও RBAC), request কেমন হতে হবে (Admission Controller ও Webhook) — আর শেষে API version, deprecation policy, CRD, Custom Controller ও Operator।
Helm Fundamentals — Chart, Release ও Values
Kubernetes অ্যাপকে অনেকগুলো YAML file হিসেবে না দেখে একটা package হিসেবে সামলানো — Helm কী ও কেন, install করা, আর chart, values.yaml, repository ও release-এর মূল ধারণা ও command।